আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ম্যানগ্রোভ স্কুলের শিক্ষার্থীরা রঙ, তুলির আঁচড় এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে প্রমাণ করেছে —ভাষা শুধু বইয়ের পাতায় নয়, হৃদয়ের গভীরেও বাস করে। ম্যানগ্রোভ স্কুলের এই আয়োজন ছিলো নতুন প্রজন্মের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার এক সুন্দর উদ্যোগ।